ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী প্রধানের পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২১ দুপুর ১১:৫৩

যৌন নিপীড়নের শিকার নারীর আত্মহত্যার ঘটনায় দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর প্রধান লি সিয়ং-ইয়ং পদত্যাগ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। শুক্রবার (৪ জুন) এ ঘটনায় ক্ষমা চেয়ে পদত্যাগ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এক নারী মাস্টার সার্জেন্টকে একই পদমর্যাদার এক পুরুষ সহকর্মী যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু সুষ্ঠু বিচার না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন।

এরপর শুক্রবার এর জেরে পদত্যাগ করলেন দেশটির বিমান বাহিনীর প্রধান। এছাড়া দায়ী বিমান বাহিনীর মাস্টার সার্জেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। লি সিয়ং-ইয়ংয়ের পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মুন জে-ইন। গত সেপ্টেস্বরে তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

এক বিবৃতিতে লি সিয়ং-ইয়ং বলেন, জনগণের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি এবং নিহত নারী ও তার পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। এ ঘটনায় নিজের দায়বদ্ধতা স্বীকারে পদত্যাগ করলাম।

মৃত নারীর পরিবার বলেছে, তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন ও ক্রমাগত বুলিংয়ের শিকার হয়েছেন। বিমান বাহিনী দুই মাস ধরে এই ঘটনা ধামাচাপা দেয়ার এবং তার মুখ বন্ধ রাখার চেষ্টা করছিল।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের