জরুরী ভিত্তিতে শিক্ষার্থীদের টিকার তথ্য চেয়েছে জবি
দ্রুততম সময়ে শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দিতে জরুরী ভিত্তিতে শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট পোর্টালে লগইন করে শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এতথ্য নিশ্চিত করেছে। এর আগে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে বিভিন্ন ইনস্টিটিউট/বিভাগ থেকে নির্ধারিত ছকে শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট/বিভাগ ভিন্ন ভিন্ন ফরমেটে তথ্য প্রদান করায় এবং কিছু বিভাগ এক্সেল ফরমেটে না দেওয়ায় তথ্যসমূহ সংকলন করা যাচ্ছে না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মাঞ্জুরী কমিশন থেকে শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য প্রেরণেৱ জন্য বার বার তাগাদা প্রদান করছে। সরকার যেহেতু স্ব স্ব বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের টিকা গ্রহণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খােলার বিষয়ে দায়িত্ব প্রদান করেছে। তাই সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার জন্য টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাদি অতিব জরুরী ভিত্তিতে প্রয়ােজন।
৩০ সেপ্টেম্বরের মধ্যে স্টুডেন্ট পাের্টালে লগইন ফরে জরুরী ভিত্তিতে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর (NID), টিকার জন্য নিবন্ধিত, ১ম ডোজ গ্রহণ গ্রহণ, ২ ডোজ গ্রহণ, নিবন্ধন করেননি তাদের তথ্য ইনপুট দিতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বিষয়টি অতি জরুরি এবং বিশ্ববিদ্যালয় খােলার সাথে সম্পর্কমুক্ত বিধায় শুরুত্বের সাথে বিবেচনা করতে অনুরােধ করা হয়েছে।এ বিষয়ে শ্রেণী শিক্ষক অথবা শ্রেণী প্রতিনিধির সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied