ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়স্কদের দেহে পুরোপুরি নিরাপদ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২১ দুপুর ১২:৫

১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড ভ্যাকসিন পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছে ব্রিটেন। 

শুক্রবার (৪ জুন) এ তথ্য জানিয়েছে ব্রিটেনের ওষুধ এবং স্বাস্থ্য সংস্থার প্রধান জুন রায়ান।

তিনি বলেন, ‘আমরা ১২-১৫ বছর বয়স্কদের মধ্যে পরীক্ষা (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) করে দেখেছি, তাদের দেহে ফাইজারের টিকা পুরোপুরি নিরাপদ।’

আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিধি এবং মান অনুযায়ী ফাইজারের টিকার পরীক্ষা হয়েছিল বলেও জানান জুন রায়ান। তিনি আরও জানিয়েছেন, এই টিকা সংরক্ষণেরও বিশেষ ঝক্কি নেই। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে এক মাসের জন্য সংরক্ষিত থাকতে পারে ফাইজারের কোভিড ভ্যাকসিন।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট জানিয়েছিল, ফাইজারের টিকা বি.১.৬১৭ প্রজাতির করোনাভাইরাস (ভারতে পাওয়া করোনার ভ্যারিয়েন্ট) প্রতিরোধের ক্ষেত্রে বেশি উপযোগী। যারা ফাইজারের টিকা নিয়েছিলেন, তাদের শরীরে বি.১.৬১৭ ভাইরাসকে প্রতিরোধ করার মতো যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে বলেও জানিয়েছিলেন পাস্তুরের গবেষকেরা।

পাস্তুর ইনস্টিটিউট আরও জানায়, ফাইজারের টিকার প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পরে ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৩৩ শতাংশ সক্ষম বলে এবং দ্বিতীয় ডোজ দেয়ার পর সেটি ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ ঠেকাতে ৮৮ শতাংশ কার্যকর বলে দেখা গিয়েছে।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের