রাজশাহী শিক্ষা বোর্ডে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ড সভাকক্ষে কেক কাটা হয় এবং মোনাজাতের মাধ্যমে তার দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. হাবিবুর রহমান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায়, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন।
আরো উপস্থিত ছিলেন- কর্মকর্তা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ুন কবীর লালু, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলী এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে বক্তব্য রাখেন- রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. হাবিবুর রহমান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায়।
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে নির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ বাণিজ্য, আইসিটি ও এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য। বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে অনেক অর্জন। তিনি পেয়েছেন আন্তর্জাতিক অনেক সম্মাননা ও পদক। এ পর্যন্ত শেখ হাসিনাকে দেয়া আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যাও অনেক। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।
এমএসএম / জামান
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ