ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রুয়েটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ


মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় বৃক্ষরোপণ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে রুয়েট ক্যাম্পাসে নানান প্রজাতির ৭৫টি ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা রোপণ করা হয়। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এনএইচএম, কামরুজ্জামান সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মো. আলী হোসেন, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাঈম রহমান নিবিড়, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দূল্লাহ আল মামুনসহ পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। 

এরপর বাদ জোহর রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান

মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি