ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রামেবির উদ্যোগে ‘স্মারক বৃক্ষ’ রোপন করা হয়েছে। 
 
মঙ্গলবার সকাল ১০টায় রামেবিতে ‘স্মারক বৃক্ষ’ রোপন কর্মসূচি পালন করা হয়। রামেবির উপাচার্যের পক্ষে বৃক্ষ রোপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব।
রামেবির অস্থায়ী কার্যালয়ে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫টি বিভিন্ন প্রজাতির ঔষধী গাছ রোপন করা হয় এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেয়া করা হয়। 
 
এসময় বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহা: সারওয়ার জাহান,কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহা: জাওয়াদুল হক,সেকশন অফিসার রাসেদুল ইসলাম, সেকশন আফিসার শুভেন্দু দত্ত, মু.নূর- রায়হান (পিও), কবির আহমেদ, আব্দুস সোবহান,মো: মেহেদী মাসুদ সানী, মো: মেহেদী হাসান,এল্লিইন জাবানিয়া, সোমা: সিমা আক্তার, নাজমুল আলম ,জোহুরুল হক সহ রামেবির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 
উল্লেখ্য, শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

এমএসএম / এমএসএম

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত

পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ -ইবি ভিসি

গবির অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়

বর্ণিল আয়োজনে গবির আইন বিভাগে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বাকৃবিতে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলের উদ্বোধন

ডিআইইউতে প্রশাসনিক রদবদল: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের কৃষি শিক্ষার মডেল হিসাবে তৈরি করাতে চান উপাচার্য

পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে বাকৃবিতে দিনব্যাপী কর্মশালা