ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গ্রিস উপকূল থেকে ১৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২১ দুপুর ১২:২১

তুরস্কের উদ্ধার কর্মীরা গ্রিস উপকূল থেকে ১৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, গ্রিস কর্তৃপক্ষ তাদের জলসীমা থেকে শরণার্থীবোঝাই নৌকাটি তুরস্কের দিকে তাড়িয়ে দেয়। এ সময় তুরস্কের কোস্টগার্ড সাগরে ঝুঁকির মধ্যে থাকা ওই শণার্থীবোঝাই নৌকাটি থেকে উদ্ধার করে।

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের ডিকিলি জেলার জলসীমা থেকে কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করেন।

ইজমির প্রদেশের কোস্টগার্ড কমান্ডার এক বিবৃতিতে জানান, গ্রিস কর্তৃপক্ষ একটি শরণার্থীবোঝাই রাবারের নৌকা বেডেমলি উপকূলের দিকে তাড়িয়ে দেয়। এ সময় তুরস্কের উদ্ধার কর্মীরা তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।

গ্রীসের এ নির্দয় আচরণের নিন্দা জানিয়েছে তুরস্কের মানবাধিকার কর্মীরা । তারা বলছেন, গ্রীস এ কাজ করে মানবাধিকার পরিপন্থী এবং আন্তর্জাতিক রীতিবিরোধী কাজ করেছে। উদ্ধার করা ১৭ শরণার্থীদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। 

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের