ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আরো একটি নতুন বাস পেল জবি শিক্ষার্থীরা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ৩:৫৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য যুক্ত হয়েছে আরো একটি নতুন বাস। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৪৭ আসনবিশিষ্ট নতুন বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য ৪৭ আসনবিশিষ্ট নতুন বাসটি কিনতে সরকারি কর ও ভ্যাটসহ মোট খরচ হয়েছে ৪২ লাখ ৯৫ হাজার টাকা। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ সকালের সময়কে বলেন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ২৬তম বাস এটি। বাসটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা হয়েছে। এখনো বাসের রুট ঠিক হয়নি। আমরা পরে প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য রুট ঠিক করে দেব।

বাসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর, পরিবহন প্রশাসকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে