ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার জন্মদিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দৃঢ় প্রত্যয় তথ্য প্রতিমন্ত্রীর


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ৩০-৯-২০২১ রাত ১:৫০
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি কানাডার ভ্যানকুভারে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মতবিনিময় সভা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। 
 
তিনি এ সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীর বিচারের রায় কার্যকর করার জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান। কানাডায় অবস্থানরত প্রবাসী বাঙালিদের নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারকে বাধ্য করতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বানও জানিয়েছেন।
 
তিনি আরো বলেন, জাতির পিতার হত্যার মূল মদদদাতা, মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী প্রধান কুশীলব, পরবর্তীতে তথাকথিত হ্যাঁ-না ভোটের রাষ্ট্রনায়ক খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে। সেই সাথে তারেক জিয়াকে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হহবে এবং এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার বিচারও এই বাংলার মাটিতে হবে। 
 
প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কের যাত্রী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে যে যেখানে আছি সেখান থেকে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সবার মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব। 
 
তিনি আরো বলেন, শেখ হাসিনার বাংলাদেশে দুর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদ চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাটি থেকে এসব অপশক্তিকে উৎখাত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে পারব ইনশা আল্লাহ। 
 
কানাডার ভ্যানকুভারের স্থানীয় সময় সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা