এখন থেকে সপ্তাহে দুদিন তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস এক দিন বাড়িয়ে দুদিন করে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে নতুন এই রুটিন অনুযায়ী ২ অক্টোবর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন রুটিন অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে এক দিন এবং পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে ছয়দিনই চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত এবং দুপুর সাড়ে ১২টা থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে ঢুকবে। প্রতিটি ক্লাসের শুরুতে ১০ মিনিট শিক্ষার্থীদের কোভিড-১৯ সচেতনতার বিষয়ে জানানো হবে। এরপর শুরু হবে পাঠদান।
নতুন রুটিন অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস যথাক্রমে সোম ও মঙ্গলবার নেওয়া হবে। তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার নেওয়া হবে। শনি ও রোববার তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস এবং বুধ ও বৃহস্পতিবার তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিকতা শিক্ষা ক্লাস হবে। প্রথম থেকে চতুর্থ শ্রেণির তিনটি করে ক্লাস নির্দিষ্ট দিনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত চলবে।
পঞ্চম শ্রেণির তিনটি ক্লাস শনিবার থেকে বুধবার পর্যন্ত দুপুর সোয়া ১টা থেকে পৌনে চারটা পর্যন্ত ও বৃহস্পতিবার দুটি ক্লাস দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত হবে।
শনিবার ও সোমবার পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি, রোববার বাংলা, গণিত ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, মঙ্গলবার বাংলা, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এবং বুধবার গণিত, ইংরেজি ও ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস নেয়া হবে। আর বৃহস্পতিবার বাংলা ও গণিত দুটি ক্লাস হবে।
করোনাভাইরাস মহামারীকালে দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস ছয় দিন চলছিল, বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিলেন সপ্তাহে এক দিন।
সংক্রমণ পরিস্থিতির উন্নতি ঘটলে ক্লাসের সংখ্যা বাড়ানো কথা বলে আসছিলেন শিক্ষা সংশ্লিষ্টরা।
প্রীতি / জামান
ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড