ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জবির ছাত্রী হলে সিটের আবেদন শুরু ১ অক্টোবর


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ১১:৩৬
১ অক্টোবর থেকে অনলাইনে শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র আবাসিক হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে সিটের জন্য আবেদন প্রক্রিয়া। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে স্টুডেন্ট লগইন অপশনে গিয়ে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ প্রক্রিয়া চালু থাকবে ১৫ অক্টোবর পর্যন্ত।
 
গত বুধবার রাতে উপাচার্যের অনুমোদনক্রমে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এ সিট পেতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলটি নির্মাণের প্রথম দফায় মেয়াদ ছিল ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত। পরে বেশ কয়েক দফায় মেয়াদ বাড়ানোর পর চলতি বছর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় হলের নীতিমালাও পাস করা হয়েছে। ১৩ তলাবিশিষ্ট হলে ১৫৬টি কক্ষে মোট ৬২৪ জন ছাত্রীকে সিট বরাদ্দ দেয়া হবে। ছাত্রীদের মেধা ও জেলার দূরত্ব বিবেচনায় হলে সিট বরাদ্দ দেয়া হবে বলে জানা গেছে। সবচেয়ে বেশি সিট বরাদ্দ পাবে স্নাতকোত্তরের ছাত্রীরা। স্নাতকোত্তর থেকে শুরু করে স্নাতক চতুর্থ বর্ষ, তারপর তৃতীয় বর্ষ এভাবে বর্ষ অনুযায়ী সিটের বরাদ্দ কমানো হবে বলে জানা যায়। তবে সব বর্ষের শিক্ষার্থীদেরই হলের সিট বরাদ্দ দেয়া হবে।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে