লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্তর মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ সংসদীয় আসন (কালীগঞ্জ ও আদিতমারী) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসার যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ মমতাজ আলী শান্তর দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ বলে ঘোষণা করেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রার্থীর দাখিল করা কাগজপত্র, হলফনামা এবং অন্যান্য তথ্য যাচাই করে কোনো অনিয়ম বা ঘাটতি না পাওয়ায় মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।
এর মাধ্যমে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন-১৭, লালমনিরহাট-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন মোঃ মমতাজ আলী শান্ত।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে প্রার্থীর সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার সংরক্ষণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দসহ পরবর্তী নির্বাচনী কার্যক্রম শুরু হবে।
আবিদ রহমান / আবিদ রহমান
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান