আরো ৪৩ মৃত্যু, শনাক্ত ১৪৪৭
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৪৪৭ জন।শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১১৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ২৬০টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ৯ হাজার ৩১৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৮০১ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন। নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৩ জনের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ১২, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ১২, খুলনায় ৫, ময়মনসিংহে ২, সিলেটে ১ এবং রংপুরে ৩ জন মারা গেছেন।
এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৮০১ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ২৩১ জন এবং নারী ৩ হাজার ৫৭০ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৩, ৪১ থেকে ৫০ বছরের ২ এবং ৩১ থেকে ৪০ বছরের ৫ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন এবং ০ থেকে ১০ বছরের একজন রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
প্রীতি / প্রীতি
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা
সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির
ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান
লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার
হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর