ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুদিনে ৪ হাজার ২৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, একটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৪টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৩টি অটোরিকশা ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২৫টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ১১৭টি অটোরিকশা ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৬৩৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৭১টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৭৯টি অটোরিকশা ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৫৩৫টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১৩টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৪৫টি অটোরিকশা ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২টি বাস, ২৩টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৭১টি অটোরিকশা ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৫০৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮টি বাস, ১৮টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৭টি অটোরিকশা ও ২৫২টি মোটরসাইকেলসহ মোট ৬১০টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১৫৩টি বাস, ৪৯টি ট্রাক, ৮২টি কাভার্ডভ্যান, ১১৮টি অটোরিকশা ও ৪৫১টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ২৯৪টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ১ হাজার ২৮৬টি গাড়ি ডাম্পিং ও ৬২৮টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
aliul / aliul
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা
সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ