প্রকাশ পেলো শেখ আলমাছ এর লেখা গান 'তুমি নেই বলে'
প্রকাশিত হলো শেখ আলমাছ এর লেখা ও হৃষীকেশ রকির সুর সঙ্গীত আয়োজনের চমৎকার মৌলিক গান 'তুমি নেই বলে'।
পাওয়ার ভয়েজ খ্যাত কন্ঠশিল্পী সজলের কন্ঠের অসাধারণ কথামালার গানটি শুক্রবার সুরবিন্দু মিউজিক ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ পেয়েছে।
জানতে চাইলে কণ্ঠশিল্পী সজল বলেন,গানটির কথা ও সুর খুবই সুন্দর। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি গানটি গাওয়ার। আশা করছি গানটি দর্শক খুব ভালোভাবে উপভোগ করবে।
গানটির প্রসঙ্গে গীতিকার আলমাছ বলেন, গানটি আমার লেখা গানগুলোর মধ্যে অন্যতম একটি গান। হৃষীকেশ রকি
দাদা যত্ন সহকারে গানটির সুর ও সঙ্গীত করেছেন। সব মিলিয়ে 'তুমি নেই বলে' গানটি আমার অত্যন্ত ভালো লাগার একটি গান,বাকিটা দর্শক বলবে। আমি ভালো ভালো গান করে যেতে চাই। জয় হোক বাংলা গানের।
জানতে চাইলে সংগীত পরিচালক হৃষীকেশ রকি বলেন, তুমি নেই বলে গানটির কথা অসাধারণ, আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সর্বোচ্চ দেওয়ার। আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে।
Aminur / Aminur
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী