ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জাতিসংঘের ধারণা

আল-কায়েদা নেতা জাওয়াহিরি বেঁচে আছেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২১ বিকাল ৫:১১

জাতিসংঘের পর্যবেক্ষক দল ধারণা করছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরি এখনো বেঁচে আছেন।

শুক্রবার সংস্থাটির অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম তাদের দ্বাদশ রিপোর্টে এতথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আল কায়েদা শীর্ষ নেতাদের বড় একটি অংশ আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে লুকিয়ে আছে।

২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তার দীর্ঘদিনের সহযোগী আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার দায়িত্ব নেন। তাকে সর্বশেষ ২০০১ সালে আফগানিস্তানের খোস্ত শহরে দেখা গেছে। গত বছর নভেম্বরে খবর চাউর হয়, তিনি অসুস্থ অবস্থায় মারা গেছেন। কিন্তু জাতিসংঘ বলছে, তার মৃত্যুর খবর সম্পর্কে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। খুব অসুস্থ অবস্থায় বেঁচে আছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান কর্মকর্তাদের সঙ্গে আল-কায়েদা নেতাদের যোগাযোগ আছে। তালেবান অবশ্য এই খবর অস্বীকার করে বিবৃতি দিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার ‘সক্রিয় মস্তিষ্ক’ ভাবা হয় জাওয়াহিরিকে। ওই বছর যুক্তরাষ্ট্র যে ২২ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে তাতে ২ নম্বরে ছিল জাওয়াহিরির নাম।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের