ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইরানে কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলল বিক্ষোভকারীরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১-২০২৬ দুপুর ১১:১৪

ইরানের ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভের ১১তম দিনে বুধবার (৭ জানুয়ারি) ফার্স প্রদেশে সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলছেন বিক্ষোভকারীরা।
২০২০ সালে ইরাকে সোলাইমানিকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। তার হত্যাকাণ্ডের পর ইরান মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল। ওই সময় ভুলবশত বিপ্লবী গার্ডের সেনারা একটি যাত্রীবাহী বিমানও ভূপাতিত করেছিল। এতে বিমানে থাকা সব যাত্রী নিহত হয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভ আরও তীব্র হয়। এর জেরে ইরানে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তা সত্ত্বেও রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এছাড়া দেশটির অন্যান্য জায়গাতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। এরমধ্যে ইস্ফাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়া হয়েছে।

 

Aminur / Aminur

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের