ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী আটক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১১:৪৬

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ের একটি শেয়ার্ড হাউস এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, বৃহস্পতিবার রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। এরপর তাদের কাগজপত্র যাচাই করে ২৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

খায়রুল দাযাইমি দাউদ বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের মধ্যে কেউ কেউ নিজস্ব ব্যবসা করছেন বলে মনে হচ্ছে। তার মতে, আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছে। এছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ৬ জন ভিয়েতনামী পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এমন জনবসতি রয়েছে যেখানে উপচেপড়া ভিড়, স্বাস্থ্যবিধি ব্যাহত হচ্ছে। আবাসন এবং কর্মচারী সুবিধা আইন বা আইন ৪৪৬-এর ন্যূনতম মান লঙ্ঘন করেছে। ‘আইন ৪৪৬’ মেনে না চলার অপরাধে নিয়োগকারীদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগে নিয়োগকর্তারা আইন ভঙ্গের কারণে ৩ লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

আরো তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। যারা আটক হয়েছেন তারা ধারা ৬(১)-এর অধীনে অপরাধ করেছেন। কারণ, তাদের কাছে বৈধ কাগজপত্র নেই।

জামান / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা