জাতিসংঘের স্থলাভিষিক্ত হতে পারে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’
গাজার যুদ্ধ বন্ধ ও উপত্যকাটির পুনর্গঠনের উদ্দেশ্যে তৈরি করা ‘বোর্ড অব পিস’ জাতিসংঘের স্থলাভিষিক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৮০ বছর আগে বিশ্বব্যাপী শান্তি আনতে প্রতিষ্ঠা হয় জাতিসংঘ। তবে ট্রাম্পের বোর্ড অব পিসের কারণে সংস্থাটি এখন ঝুঁকিতে পড়েছে। এরমধ্যে ট্রাম্প নিজেই জানালেন জাতিসংঘের বিকল্প হিসেবে কাজ করবে তার তৈরি করা বোর্ড অব পিস।
এই বোর্ডের চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প নিজেই। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তিনি এ পদে অনির্দিষ্টকালের জন্য থাকবেন। এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষেও তিনি এটির দায়িত্ব পালন করে যেতে পারবেন।
বোর্ড অব পিসে ১ বিলিয়ন ডলার দিলে স্থায়ী সদস্যপদ দেওয়া হবে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন জানিয়েছে তারা এতে যুক্ত হবে।
ট্রাম্প এই বোর্ডের সদস্য হতে বিশ্বের শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাচ্ছেন। এরমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।
তাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ইউরোপের দেশগুলোর মধ্যে সতর্কতা তৈরি করেছে। কারণ পুতিন নিজে ২০২২ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন।
সূত্র: সিএনএন
Aminur / Aminur
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের
মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের