বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ রক্ষায় জবিতে বিক্ষোভের ডাক
পুরান ঢাকার গেণ্ডারিয়ায় অবস্থিত ধূপখোলা মাঠ নামে পরিচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক মাঠ দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ বন্ধের দাবিতে রোববার (৩ অক্টোবর) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। সেই সাথে সংগঠনটি খেলার মাঠ রক্ষার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে জানিয়ে ওই দিনের মধ্যে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কেএম মুত্তাকী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা স্বাক্ষরিত ছাত্রজোটের যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ দখল করে শপিং কমপ্লেক্স নির্মাণের পাঁয়তারা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ১৯৮২ সাল থেকে রাজধানীর ধূপখোলা মাঠের একটি অংশ কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর একমাত্র খেলার মাঠ এটি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এটি পুরান ঢাকায় টিকে থাকা গুটিকয়েক খেলার মাঠের মধ্যে একটি। কোনোভাবেই এই মাঠ কেটে শপিং কমপ্লেক্স করতে দেয়া যাবে না। এই মাঠ রক্ষার দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। মাঠ রক্ষায় রোববারের মধ্যে প্রশাসনিক উদ্যোগের দাবি জানাচ্ছি।
এতে বলা আরো হয়েছে, জবি প্রশাসনের উদাসীনতার কারণেই বিশ্ববিদ্যালয়ের হলগুলো বেদখল হয়েছে। এখন নতুন করে খেলার মাঠ দখল হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে। একদিকে মাঠ দখল হবে, অন্যদিকে প্রশাসন বসে থাকবে; এমনটা হলে হল আন্দোলনের মতো কঠোর জবাব দিতে শিক্ষার্থীরা প্রস্তুত আছে।
জামান / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন