ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

তালা ভেঙে হলে উঠলেন ঢাবি শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২১ বিকাল ৬:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ রাখা হলেও আগামী ৫ অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এর আগেই শুক্রবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে তালা ভেঙে অমর একুশে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগামী ৫ অক্টোবর থেকে হল খুলে দেয়ার কথা থাকলেও অতিরিক্ত মেস ভাড়ার টাকা বাঁচাতেই হলে উঠেছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, করোনা সংক্রমণ কমে যাওয়ায় অক্টোবরে আবাসিক হল খোলার সিদ্ধান্ত থেকে সেপ্টেম্বর মাসে সবাই মেস ছেড়ে দিয়েছে। মাত্র পাঁচ দিনের জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই হলে উঠতে হয়েছে তাদের।

শিক্ষার্থীদের একজন বলেন, প্রশাসন আমাদের সঙ্গে অভিভাবকসূলভ আচরণ করেনি। আমাদের দাবি ছিল ১ তারিখ থেকে হল খোলার। কিন্তু তারা আমাদের দাবির প্রতি কর্ণপাত না করেই এমন তারিখে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে, যেটি অযৌক্তক।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ বলেন, তালা ভেঙে হলে প্রবেশের বিষয়টি সমাধানের জন্য শিক্ষার্থীদের সঙ্গে বসেছি। আলোচনা শেষে সিদ্ধান্ত নিতে পারব।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া বলেন, অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দের অনুরোধে শিক্ষর্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তাদের আগামী ৫ অক্টোবরের আগে হলে না ওঠার অনুরোধ জানাই। কিন্তু শিক্ষার্থীরা হল থেকে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে।

জামান / জামান

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা