ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১-২০২৬ রাত ১১:৫০

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে মারা গেছেন তিনি। বিবিসি হিন্দির এক খবরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাজ্যের নাগরিক মার্ক টালি ১৯৩৫ সালের ২৪ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। সেই সময় তার ব্যবসায়ী বাবা ভারতে অবস্থান করছিলেন। কলকাতায় শৈশব কাটলেও ৯ বছর বয়সে যুক্তরাজ্যে ফিরে যান তিনি।
১৯৬৪ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে চাকরি নেন তিনি। ১৯৬৫ সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দায়িত্ব নিয়ে আসেন তিনি। বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে খবর সংগ্রহ করতেন তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে তিনি ১৯৭১ সালের এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন। সেই প্রথম এবং শেষ বারের মতো পাকিস্তান সরকার দু’জন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল।
মার্ক টালি বলেছিলেন, ১৯৭১ সালের সেই সফরে তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী গিয়েছিলেন।
‘‘পাকিস্তানি সেনাবাহিনী যখন সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছাল এবং তারা মনে করলো যে পরিস্থিতির ওপর তাদের নিয়ন্ত্রণ আছে, তখনই তারা আমাদের আসার অনুমতি দিয়েছিল। আমার সাথে তখন ছিলেন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধ বিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ।’’
বিবিসিকে তিনি বলেছিলেন, 'আমরা যেহেতু স্বাধীনভাবে ঘুরে বেরিয়ে পরিস্থিতি দেখার সুযোগ পেয়েছি, সেজন্য আমাদের সংবাদের বিশেষ গুরুত্ব ছিল। আমরা বুঝতে পেরেছিলাম, ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। আমি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সড়কের দু’পাশে দেখেছিলাম যে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয় বাংলাদেশ। বিবিসি থেকে অবসরে যাওয়ার পর ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি।

 

Aminur / Aminur

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু