ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত ১০, নিখোঁজ ৮০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-১-২০২৬ দুপুর ১০:৫৯

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসের জেরে মাটিচাপা পড়ে নিহত হয়েছেন ১০ জন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৮০ জন। গত ২৪ জানুয়ারি শনিবার ভোরের দিকে ঘটেছিল এই ভূমিধস।
পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পাহাড়ি এলাকায় অবস্থিত। আগের দিন শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণই এ ভূমিধসের কারণ।
গ্রামের বাসিন্দা দেদি কুরনিওয়ান (৩৬) এএফপিকে জানান, তারা এই প্রথম ভূমিধসের মতো দুর্যোগ প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, “মাঝে মাঝে বৃষ্টি বেশি হলে নিকটস্থ নদী থেকে গ্রামে পানি ঢুকে পড়ে এবং তা অল্প সময় স্থায়ী হয়; কিন্তু (শনিবারের আগ পর্যন্ত) এই গ্রামে কখনও ভূমিধস ঘটেনি। আমরা এই প্রথম এ গ্রামে এমন দুর্যোগ দেখলাম।”
ভূমিধসে নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল। কিন্তু এখনও থেমে থেমে বৃষ্টিপাত হতে থাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না; ফলে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতিও আনা যাচ্ছে না।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ এবং বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত খুব কম ঘটে। কিন্তু জলবায়ু পরিবর্তনের জেরে এই চিত্র পাল্টে যাচ্ছে। গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রাজধানী জাকার্তা এবং পশ্চিম জাভা, সুমাত্রাসহ বিভিন্ন প্রদেশে ঘন ঘন ভারী বর্ষন ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।

 

Aminur / Aminur

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ