‘ছোটবেলায় মনে হতো আমার নাক বেশি বোঁচা’
শোবিজ অঙ্গনের পরিচিত মুখ সামান্তা পারভেজ। সমসাময়িক নানা বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনের অজানা অনেক কথা শেয়ার করেছেন তিনি। নিজের নামের পেছনের গল্প থেকে শুরু করে শৈশবের হীনম্মন্যতা সবকিছুই উঠে এসেছে তার সাবলীল আড্ডায়।
‘পারভেজ’ নামের রহস্য ও শৈশবের সেই ডাক মেয়ে হয়েও নিজের নামের শেষে ‘পারভেজ’ থাকা নিয়ে কোনো অস্বস্তি নেই সামান্তার। বরং বিষয়টি তিনি উপভোগ করেন। সামান্তা জানান, সোশ্যাল মিডিয়া বা শুটিং সেটে পরিচালক ও সহকর্মীরা ভালোবেসে তাকে ‘পারভেজ’ বলে ডাকেন। শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘ছোটবেলায় মনে হতো আমার নাক মনে হয় বেশি বোঁচা। পরে দেখলাম যে আমার থেকেও বোঁচি আরও অনেক মেয়েরা আছে। তখন থেকে আর খারাপ লাগে না।’ তার কথায়, ‘আমি একদমই রাগী নই। এটা আমার একটা নেতিবাচক দিকও বলতে পারেন যে আমি রাগি না কেন! আমার আরেকটু রাগী হওয়া উচিত ছিল।’ তবে খুব কাছের মানুষ কষ্ট দিলে সেটা মনে পুষে রাখেন সামান্তা, কিন্তু সরাসরি রাগ প্রকাশ করেন না। এই শান্ত স্বভাবের পেছনে পারিবারিক শিক্ষার বড় ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন। ক্যারিয়ারের শুরুতে মডেল হিসেবে কাজ করলেও সেখানে নিজের শক্ত কোনো পরিচয় খুঁজে পাচ্ছিলেন না সামান্তা। এমনকি তার মা-ও মডেলিং পেশা নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সামান্তা বলেন, ‘মডেল হিসেবে দুই-তিন বছর কাজ করার পর মনে হলো আমার একজন অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া উচিত। এরপর থেকেই নাটকে অভিনয় শুরু করি।’
সামান্তা বলেন, ‘এখন মা আমাকে নিয়ে অনেক গর্ব করেন। আত্মীয়-স্বজনরাও গর্ববোধ করেন। একসময় যারা আমাদের খোঁজ নিতেন না, এখন তারাই বাহবা দেন। এটাই আমার কাছে বড় পাওয়া।’
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়