ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইয়েমেনে বিস্ফোরণে শিশুসহ নিহত ১২


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১০:৭

ইয়েমেনে একটি পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছেন বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত মারিব অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও মারিব প্রশাসন হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করছেন। হুতির ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রশাসন দাবি করছে। তবে এ বিষয়ে হুতি বিদ্রোহীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন মানুষ মারাত্মক দগ্ধ হন। তাদের উদ্ধার করে মারিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ১২ জনকে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে পাঁচজন শিশুও আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের