ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আলুর কেজিতে ৯ টাকা প্রণোদনা চায় কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ২-১০-২০২১ বিকাল ৭:২১

দেশে এখন উদ্বৃত্ত আলুর পরিমাণ ১৫ লাখ মেট্রিক টন, যা গলার কাঁটা হয়ে উঠেছে কোল্ড স্টোরেজের মালিক, আলুচাষি ও আলু ব্যবসায়ীদের। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, আগামী ৩ মাসের মধ্যে উদ্বৃত্ত ১৫ লাখ টন সংরক্ষিত আলু যদি সরবরাহ করা না যায় তাহলে সব নষ্ট হয়ে যাবে। এ ‍আলু অপসারণ করে কোল্ড স্টোরেজ খালি করতে যে লেবার কস্ট লাগবে তাও সমস্যা হয়ে দেখা দিচ্ছে। সেই সাথে আগামী দিনে দেশে আলুর উৎপাদন, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। 

আজ শনিবার )২ অক্টোবর) ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলনে এসব কথা বলা হয়। একই সাথে কোল্ড স্টোরেজ মালিক, ব্যবসায়ী ও কৃষকের ক্ষতি পোষাতে প্রতি কেজি আলুতে ৯ টাকা প্রণোদনা দাবি করেন অ্যাসোসিয়েশনের নেতারা। 

সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি তুলে ধরা হয়। এরমধ্যে প্রকল্প ঋণ ও চলতি মূলধন ঋণের আরোপিত সুদ সুদবিহীন ব্লক রেখে এব বছরের গ্রেস পিরিয়ড দিয়ে ৪ শতাংশ সরল সুদে ২০ বছরের জন্য মেয়াদে ঋণ পুনঃতফসিলের দাবি করা হয়। সেই সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলু কেনা বাধ্যতামূলক করারও দাবি করা হয়। আলু রপ্তানিতে বিদ্যমান প্রণোদনা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করারও প্রস্তাব করা হয়। সেই সাথে দেশীয় উৎপাদনে শুধুমাত্র টেবিল পটেটোর পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল পটেটো উৎপদানে গুরুত্ব দেয়ার আহ্বান জানানো হয়। তাছাড়া কিস্তির মাধ্যমে হিমাগারের বিদ্যুৎ বিল পরিশোধের দাবিও তোলা হয়। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের বিভিন্ন খাতকে পুনরুজ্জীবিত করতে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। আলু উৎপাদনের সাথে দেশের কৃষক সরাসরি জড়িত। এ খাতে সরকারের প্রণোদনা দেয়া জরুরি। কারণ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে ‍আর দেশ বাঁচলে বাঁচবে অর্থনীতি। সবশেষে দেশপ্রেমের জায়গা থেকে বিষয়টি ভাবার আহ্বান জানানো হয়। 

সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. মোশারফ হোসেন। বক্তব্য রাখেন- পরিচালক ইউনুছ আলী, হোসনে আরা বেগম, মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ উপস্থিত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক