ঢাকা বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

অর্থ উপদেষ্টা

নির্বাচনে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ২:৩২

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে। তবে আগে ৪০ হাজার বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

বডি ক্যামেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এটার অগ্রগতি কী? একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। মূল্যটা আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়।

তিনি বলেন, বডি ক্যামেরাটা আসবে, হয়ত এখন একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যে সব জায়গা আছে, ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে। আমরা সব জায়গায় বডি ক্যামেরা দিয়ে তো করতে পারব না। এগুলো মনিটরিং করার ব্যাপার আছে। ছবি আসবে অ্যাকশন নিতে হবে তো। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো ওরা নির্বাচন কমিশনের সাথে আলাপ করে তারা কিনবে।

আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিলো, এখন কী সেটা কমবে? এমন প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমেদ বলেন, সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে কত কমবে আমি এখন বলব না। যখন প্রপোজালটা আসবে তখন এটা জানা যাবে।

কবে নাগাদ কেনা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিগগির। ওরা হয়ত পরের সপ্তাহে নিয়ে আসবে।

এমএসএম / এমএসএম

পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

রেমিট্যান্সে সুবাতাস, মার্চের ৯ দিনেই এলো দেড় বিলিয়ন ডলার

৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

জ্বালানিতে সংকট নেই, দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই : প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

চীনে বৃহৎ শোধনাগার বন্ধ, বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতার শঙ্কা

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

কাতারের এলএনজি উৎপাদন বন্ধে ইউরোপে গ্যাসের দাম বাড়ল ৫০ শতাংশ

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

মধ্যপ্রাচ্যে বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত