ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যে বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ৮:১৬

ইরানে ইসরায়েলের হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে তাদের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব গন্তব্যের নির্ধারিত যাত্রীদের সরাসরি বিমানের সঙ্গে যোগাযোগ না করে বিমানবন্দরে না যেতে অনুরোধ করা হয়েছে।
এদিকে বিকেলে বাংলাদেশ সিভিল এভিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইরানে ইসরায়েলের হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, দুবাই, কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট রুটের নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনর্র্নিধারণ করা হয়েছে বলে সিভিল এভিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে কিছু নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইট বাতিল বা বিলম্ব-সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিমভাবে জানাতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট এয়ারলাইনসের স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। ভোগান্তি এড়াতে পুনর্র্নিধারিত ফ্লাইটের বিষয়ে স্পষ্ট ও সমন্বিত তথ্য দেওয়ার কথাও বলা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনস অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ

আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৯ জুলাই ২০২৬

কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা