ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কাতারের এলএনজি উৎপাদন বন্ধে ইউরোপে গ্যাসের দাম বাড়ল ৫০ শতাংশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২৬ রাত ৮:৩২

মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোয় গ্যাসের দাম আজ সোমবার এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন, এলএনজি সরবরাহ বিপর্যস্ত হওয়ায় খুব শিগগির এশিয়া ও ইউরোপের মধ্যে গ্যাস আমদানি নিয়ে প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতারএলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার আইসিই তথ্যমতে, নেদারল্যান্ডসের বেঞ্চমার্কে প্রতি ১০ লাখ ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম বেড়ে ১৫ দশমিক ৯২ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯৪৮ টাকা) হয়েছে। প্রায় অর্ধেক লিটারের পানির তাপমাত্রা এক ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, সেটাই এক ব্রিটিশ থার্মাল ইউনিট। বাজারে ন্যায্যতা ধরে রাখতে এই পদ্ধতিতে প্রাকৃতিক গ্যাসের লেনদেন হয় এই পদ্ধতিতে।
এদিকে সোমবার দিনের শুরুতে এশিয়ায় এলএনজির দাম প্রায় ৩৯ শতাংশ বেড়ে প্রতি ১০ লাখ ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম দাঁড়িয়েছে ১৫ দশমিক শূন্য ৬৮ ডলার।
আল জাজিরা জানায়, আন্তর্জাতিক বাজারে সপ্তাহের প্রথম দিন সোমবার লেনদেন শুরু হতেই গ্যাসের দাম প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছিল। তারপর তা আরও বেড়েছে।

 

এমএসএম / এমএসএম

সিডিবিএলের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের প্রতিনিধিদল

পরিচালক ছেলেকে শেয়ার উপহার দিলেন সাধারণ শেয়ারহোল্ডার মা

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

সুদের হার নয়, বিনিয়োগে বড় বাধা আস্থার সংকট

খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতায় দুর্বল হচ্ছে ব্যাংকিং খাত

এক নাগরিক এক ওয়ালেট ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: অর্থমন্ত্রী

একটি ব্যাংকের সমস্যা পুরো ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত

বাড়ল সোনার দাম

বাড়লো সোনার দাম