ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২৬ দুপুর ১১:১৬

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এরই মধ্যে হরমুজ প্রণালি দিয়েও জাহাজ চলাচল স্থগিত রয়েছে। এসব কারণে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে। খবর রয়টার্সের। 
সোমবার এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই দেখা গেছে, ব্রেন্ট ক্রুড এবং নিম্যাক্স লাইট সুইট ওয়েল দুইটির দামই ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বাড়ার পরে আবার কিছুটা কমলেও দাম উর্ধ্বমুখী রয়েছে।
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে যা প্রায় নয় শতাংশ বেশি। অন্যদিকে নিমেক্স লাইট সুইট অয়েলের দাম প্রায় ৭২ দশমিক ৭০ ডলার, যা প্রায় আট দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।
স্থানীয় সময় শনিবার ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় অনেক নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলের বিভিন্ন স্থান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে তেহরান। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার (২ মার্চ) ভোরে জানিয়েছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে ‌‘লেবানন এবং তার জনগণের প্রতিরক্ষায়’ এবং ‘বারবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেই’ তাদের এই আক্রমণ।

 

এমএসএম / এমএসএম

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ