ইসরায়েলি পুলিশের হাতে আল জাজিরার নারী সাংবাদিক গ্রেপ্তার
অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী এলাকা শেখ জাররাহ থেকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার তাকে গ্রেপ্তারের সময় মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। গিভারা বুদেইরি আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত।
জেরুজালেম থেকে আল জাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানিয়েছেন, বুদেইরিকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে এবং তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন পুলিশকে।
তিনি বলেন, তাকে ক্রমাগত ধাক্কানো হচ্ছিল। তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।
এদিকে, ইসরায়েলি পুলিশের দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর জন্য হয়রানির কারণ হতে পারেন, এমন সন্দেহে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক