ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে নামল এক ডজন মার্কিন এফ-২২ যুদ্ধবিমান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-২-২০২৬ রাত ৮:১৭

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অন্তত ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান অবতরণ করেছে। গত মঙ্গলবার বিমানগুলো অবতরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান। মঙ্গলবার কানের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের অংশ হিসেবে আজ বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলের ইসরায়েলি বিমানবাহিনীর একটি ঘাঁটিতে ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান অবতরণ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর অন্যতম। কেবল যুক্তরাষ্ট্রের কাছেই এগুলো রয়েছে। অন্যান্য অভিযানের পাশাপাশি এই বিমানগুলোর অন্যতম কাজ হলো-শত্রুর সীমানায় অনুপ্রবেশ করা এবং আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা অকেজো করে দেওয়া।
পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পটভূমিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে।

এমএসএম / এমএসএম

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ