ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২১ বিকাল ৭:৪৫

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের আলিম পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এছাড়াও মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। আর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে দেড় ঘণ্টা।

কবে কোন পরীক্ষা

২ ডিসেম্বর: কুরআন মাজিদ

৬ ডিসেম্বর: হাদিস ও উসূলুল হাদিস

৯ ডিসেম্বর : আল ফিক্হ ১ম পত্র ও পদার্থবিজ্ঞান ১ম পত্র

১২ ডিসেম্বর: আল ফিক্হ ২য় পত্র, আরবি সাহিত্য ও পদার্থবিজ্ঞান ২য় পত্র

১৫ ডিসেম্বর: ইসলামের ইতিহাস, রসায়ন ১ম পত্র ও তাজভিদ ১ম পত্র

১৯ ডিসেম্বর: বালাগাত ও মানতিক, রসায়ন ২য় পত্র এবং তাজভিদ ২য় পত্র।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

১. করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৩. পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।

৪. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে

প্রীতি / প্রীতি

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা