ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

পায়ে ব্যথা দূর করার ৫ ঘরোয়া উপায়


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৪-১০-২০২১ সকাল ৯:৫২

হাত, মুখ, মাথার উপর যেমন চাপ পড়ে, তেমনি প্রতিদিন, সারাক্ষণ চাপের মধ্যে থাকে আমাদের দুইটি পা। একটি সুস্থ জীবনধারা বহন করে চলার পথে পায়ের অবদানকে কখনও বাদ দেওয়া যায় না। ক্রমাগত পরিশ্রম ও চাপের কারণে পায়ের ব্যথা বর্তমানে মানুষের কাছে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 

পায়ের ব্যাথা থেকে মুক্তি পেতে ব্যায়ামের কোনও বিকল্প নেই। মজবুত পা শরীরে ভারসাম্য বজায় রাখে, স্থিতিশীলতা বৃদ্ধি করে। যে কোনও আঘাতের প্রবণতার হ্রাস করে। কিছু অনুশীলন রয়েছে, যা বাড়িতে বসেই যে কোনও সময় করা যায়। এই সহজ ব্যায়ামগুলি পায়ের ব্যাথা কমাতে সাহায্য করবে।
পায়ের আঙুলগুলি বেঁকিয়ে ব্যায়াম করা-

কয়েকটি ধাপে এই সহজ ব্যায়ামটি করতে পারেন। পা মেঝেতে রাখুন। এবার পায়ের আঙুলগুলি নিচের দিকে বাঁকিয়ে নিন। কিছুক্ষণ পর আবার স্বাভাবিক করে নিন। এইভাবে ১৫ বার একই পদ্ধতি অনুসরণ করুন। এরপর পা সোজা করে রাখুন। ব্যায়ামের স্থান পরিবর্তন করতে পারেন। মেঝেতে, কাপড় বা লাঠির উপর রেখে আঙুলগুলি কুঁকড়ে নিয়ে ফের স্বাভাবিক করে নিন।

পায়ের তলায় বল রেখে ব্যায়াম-

প্রথমে মেঝেরে একটি গল্ফ বল বা ছোট মাপের বল রাখুন। তার উপর সোজা হয়ে দাঁড়ান। শরীর হালকা করে বলের উপর একটি পা রেখে বার বার বিভিন্ন দিকে ঘোরান। কমপক্ষে ৫ মিনিট ধরে একটি পা করার পর অপর পা একইভাবে এই পদ্ধতি অবলন্বন করুন।

পা টান করে ব্যায়াম-

প্রথমে আপনার পা সামনের দিকে প্রসারিত করে মেঝের উপর আরাম করে বসুন। এবার একটি তোয়ালে বা রেজিট্যান্স ব্যান্ড নিন। এক প্রান্ত নিজের হাতে ধরার পর অন্যপ্রান্ত একটি পায়ের দিকে রাখুন। এবার এটি টেনে নিজের দিকে একবার। আবার পায়ের দিকে টানুন। একটি পায়ে ১০ বার করার পর তারপর অন্য় পায়ে একই পদ্ধতি অনুসরণ করুন।

পায়ের আঙুলের ব্যায়াম-

পা সামনের দিকে রেখে মেঝেতে বসুন। এবার পায়ের আঙুলগুলি ধরে রাখুন ও একটি একটি আঙুল পিছনের দিকে টেনে ধরুন। ১০ সেকেন্ডের জন্য ধরে রাখার পর অন্য পায়ের জন্য একই ব্যায়াম করুন।

গোড়ালির ব্যায়াম-

যন্ত্রণা থেকে মুক্তি পেতে পা সামনের দিকে রেখে মেঝেতে বসুন। এবার গোড়ালির ব্যায়ামের জন্য পা একবার নিচের দিকে আবার উপরের দিকে ঘোরান। ১০ সেকেন্ড নিচে রাখার পর উপরের দিরে তুলে ধরুন। এইভাবে ১৫ বার করার পর অন্য পায়ে একই ভাবে ব্যায়াম করুন।

 

প্রীতি / প্রীতি

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ