প্রশ্ন ফারিয়ার
আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি?
আন্তর্জাতিক নারী দিবসে সামাজিক যোগাযো গমাধ্যমে এক সাহসী ও প্রতিবাদী বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নারীর পোশাক, সিদ্ধান্ত এবং জীবনযাপনের প্রতিটি পদক্ষেপে সমাজের জবাবদিহি চাওয়ার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ফারিয়া তার পোস্টে লিখেন, ‘একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল, কেন এমন সিদ্ধান্ত নিল তার প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার এই অভ্যাস থেকেও বের হয়ে আসি। সমাজের এই ক্রমাগত নজরদারি নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্যই জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি কি করতেই হবে?’
নিজের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারের কথা মনে করিয়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ তো, স্বপ্ন আছে, মতামত আছে, স্বাধীনতা আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে। সবশেষে নারী দিবসে বিশেষ কোনো আড়ম্বর নয়, বরং কেবল শান্তিতে নিজের মতো থাকতে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাই এই নারী দিবসে আমাদের শুধু নিজের মতো থাকতে দিন। তাহলেই চলবে।’
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়