ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘বুদ্ধিদীপ্ত’ ও তানজিনা রুমার দ্বৈত গান "যৌবন" নির্মাতা আলী জুলফিকার জাহেদীর নতুন পরীক্ষা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৩-২০২৬ রাত ৮:৪৪

আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে নতুন মিউজিক ভিডিও ‘যৌবন’। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিনা রুমা। গানের কথা লিখেছেন এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহেদী।

 


মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন নবাগত মডেল ও অভিনেতা নাজমুল আনিক ও মিথিলা। নির্মাতার মতে, ‘যৌবন’ মূলত প্রেম, অনুভূতি এবং তারুণ্যের আবেগকে ঘিরে নির্মিত একটি রোমান্টিক ভিজ্যুয়াল প্রজেক্ট। গল্প, আবহ এবং চিত্রধারণে রাখা হয়েছে সিনেম্যাটিক উপস্থাপনা, যাতে দর্শকরা একটি চলচ্চিত্রঘেঁষা মিউজিক ভিডিওর স্বাদ পান।
নির্মাতা জানান, তানজিনা রুমার সঙ্গে দ্বৈতভাবে গানটি গেয়েছেন ‘বুদ্ধিদীপ্ত’ নামে একটি কণ্ঠ। তবে ‘বুদ্ধিদীপ্ত’ মূলত একটি কাল্পনিক নাম, যা নির্মাতাই দিয়েছেন। এই নামে ব্যবহৃত কণ্ঠটি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এবং নির্মাতার নির্দেশনা অনুযায়ী গানটির সঙ্গে কাজ করেছে।
তিনি আরও জানান, ‘বুদ্ধিদীপ্ত’ নামের এই এআই কণ্ঠ ইতোমধ্যেই তার সঙ্গে একাধিক গানে কাজ করেছে। সেগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। মানব কণ্ঠ ও প্রযুক্তির সমন্বয়ে ভিন্নধর্মী সংগীত উপস্থাপনার একটি পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
মিউজিক ভিডিওটির ভিডিওগ্রাফির দায়িত্বে ছিলেন ইসমাইল হোসেন লিটন এবং কোরিওগ্রাফিতে ছিলেন রমজান।
ঈদ উপলক্ষে প্রকাশের জন্য প্রস্তুত এই মিউজিক ভিডিওতে নতুন দুই মুখের অভিনয়ের পাশাপাশি প্রেম ও তারুণ্যের আবেগঘন এক ভিন্নধর্মী উপস্থাপনা দেখতে পাবেন দর্শক, এমনটাই প্রত্যাশা নির্মাতার।

আবিদ রহমান / আবিদ রহমান

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন