ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে আসছে নাজমুল অনিকের মিউজিক ভিডিও “যৌবন”


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ১১:৪৬

ঈদ উপলক্ষে প্রকাশের অপেক্ষায় রয়েছে নতুন মিউজিক ভিডিও ‘যৌবন’। জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিনা রুনার কণ্ঠে গাওয়া এই গানের ভিডিওতে জুটি বেঁধে অভিনয় করেছেন তরুণ অভিনেতা নাজমুল অনিক ও মডেল-অভিনেত্রী মিথিলা। গানটির কথা, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন চলচ্চিত্র ‘কাগজ’-এর নির্মাতা আলী জুলফিকার জাহেদী।

 


নির্মাতা সূত্রে জানা গেছে, প্রেম ও তারুণ্যের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘যৌবন’ মিউজিক ভিডিওটি। গল্পনির্ভর ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে তরুণ প্রজন্মের অনুভূতি ও সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এতে। আসন্ন ঈদকে সামনে রেখে আদ্রিয়ান প্রোডাকশন হাউজ থেকে গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা নাজমুল অনিক। এর আগে তিনি অভিনয় করেছেন শামিম আহসান পরিচালিত ওয়েব সিরিজ ‘রিসোর্ট ডায়েরি’-তে। সিরিজটিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এবং এটি শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে।
অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন কমার্শিয়াল (TVC) ও অনলাইন ভিডিও কমার্শিয়াল (OVC)-এ কাজ করেছেন তিনি। জানা গেছে, আসন্ন ঈদে ‘যৌবন’ মিউজিক ভিডিওর পাশাপাশি তার আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্রও প্রকাশিত হতে পারে।
নতুন এই কাজগুলো নিয়ে আশাবাদী নাজমুল অনিক। তিনি মনে করছেন, দর্শকদের কাছে গান ও ভিডিওটি ভালো লাগবে এবং ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

আবিদ রহমান / আবিদ রহমান

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন