ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মঞ্চে হঠাৎ কান্না শুরু সুনিধি চৌহানের, থামিয়ে দিলেন গান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ৩:১৮

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। সম্প্রতি একটি কনসার্টে পারফর্ম করছিলেন তিনি। স্বাভাবিকভাবেই গান করছিলেন। কিন্তু হঠাৎ করেই কেঁদে ফেলেন গায়িকা।

ভাইরাল একটি চিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাইতে গিয়ে কণ্ঠরোধ হয়ে আসায় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সুনিধি জানান, তার গলার অবস্থা অত্যন্ত খারাপ, শারীরিক ও মানসিকভাবে গান গাওয়ার মতো অবস্থায় নেই। 

এরপর দর্শকদের উদ্দেশে বলেন, আমার সাথে আগে কখনো এমন ঘটেনি। বিষয়টি খুবই অস্বস্তিকর। আমি সবসময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ পারছি না। 

ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি মঞ্চেই অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং গান চালিয়ে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।

মাত্র চার বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু করা সুনিধি চৌহান বলিউডে অসংখ্য জনপ্রিয় গান দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে 'ধুম মাচা লে', 'দেশি গার্ল', 'কামলি' ও 'শিলা কি জওয়ানি'র মতো অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। 

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন