ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৩-২০২৬ দুপুর ১১:৪

মা হওয়ার পর কি গ্ল্যামার জগতের নায়িকাদের বিদায় ঘণ্টা বেজে যায়? সন্তান সামলে কি আগের মতো আর বড়পর্দায় দাপিয়ে বেড়ানো সম্ভব? এই প্রশ্নগুলো বিনোদন জগতে বেশ পুরনো। তবে ক্যারিয়ারের মধ্যগগনে বিয়ে ও মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে সেই পুরনো প্রথা ভেঙেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার মাতৃত্বকালীন বিরতি ও কাজের সময় নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক সিদ্ধান্তের পক্ষে নিজের স্পষ্ট অবস্থান জানালেন 'বেবো'।
মেয়ে দুয়ার জন্মের পর নিজের পেশাদার জীবনে বড় পরিবর্তন এনেছেন দীপিকা। তিনি জানান, দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। আর এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডী ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি’র সিক্যুয়েলের মতো বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন তিনি। 
দীপিকার এই সিদ্ধান্ত নিয়ে যখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘শুরু থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখাটা খুব জরুরি। আমি কী চাইছি আর কী চাইছি না, সেটা স্পষ্ট করে বলা উচিত। যেমন আমার বাড়িতে এখন দুই সন্তান রয়েছে। আমি প্রথম থেকেই নির্মাতাদের বলে দিয়েছি আমি ঠিক কীভাবে কাজ করতে পারব। তার কথায়, ‘পরিবারের প্রতি দায়িত্ব সবার আগে। তাই কতক্ষণ কাজ করা সম্ভব আর কতক্ষণ নয়, সেই সীমারেখাটা নিজেরই টানা উচিত। এতে কোনো লুকোচুরি বা দ্বিধা থাকা উচিত নয়।’
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর নিজের চুক্তিতে একাধিক পরিবর্তন এনেছেন। মেয়ে দুয়াকে পর্যাপ্ত সময় দিতেই মূলত কাজের সময় নির্দিষ্ট করেছেন তিনি। যদিও এই কারণে বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছে তার, তবুও নিজের সিদ্ধান্তে অটল এই অভিনেত্রী। 

 

Aminur / Aminur

ডিভোর্স সম্পন্ন হলে তিনশো কোটি টাকা দিতে হবে থালাপতিকে!

ডিভোর্স সম্পন্ন হলে তিনশো কোটি টাকা দিতে হবে থালাপতিকে!

আমার কাছে প্রেম করার কোনো সময় নেই: ম্রুনাল

‘কেউ কাজের অফার দিচ্ছে না’

বুঝতে পারতাম না জেগে আছি না স্বপ্ন দেখছি : কাল্কি কোয়েচলিন

‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’

আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড

গুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী

থালাপতি বিজয়ের নামে মামলা

বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

কাঁদতে কাঁদতে অভিনয়কে বিদায় জানাতে চেয়েছিলেন কেয়া পায়েল!

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত