স্কুল-কলেজের পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী
চলতি মাসের মধ্যে সকল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে আর স্কুল-কলেজের পরীক্ষার বিষয়ে আমাদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে, পরীক্ষাও ডিক্লেয়ার করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষামন্ত্রী ইনশিওর করেছেন যে, পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না। যদি বাজে কোনও পরিস্থিতি না আসে, বর্তমান অবস্থা চলমান থাকলে বা স্ট্যাবল থাকলে ইনশাল্লাহ যেভাবে পরীক্ষা ঘোষণা করা হয়েছে, সেটা নিয়ে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে জানিয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, আশা প্রকাশ করছি যে, এ মাসের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
হলগুলোর অবস্থা খুবই খারাপ উল্লেখ করে বৈঠকে শিক্ষামন্ত্রী আরও বলেন, দুই বছর যেহেতু সব বন্ধ ছিল। হলগুলো খুলে পর বুঝা যাবে ছাত্র-ছাত্রীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহার উপযোগী আছে।
ভ্যাকসিনের বিষয়ে ১৮ বছর পর্যন্ত বলা হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া যায় কিনা, বিষয়টি দেখে ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রীতি / প্রীতি
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি
মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ