‘ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর বিশ্বাস আমাকে টিকিয়ে রেখেছে’
সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মাধে মধ্যেই নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন এই অভিনেত্রী।
তেমনই এক পোস্টে সোমবার রাতে জীবন ও ক্যারিয়ার নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন বাঁধন। সেখানে চলতি বছরকে জীবনের দ্বিতীয় সেরা বছর বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।
তিনি লেখেন, ‘এটা আমার জীবনের দ্বিতীয় সেরা বছর- ক্যারিয়ারের দিক থেকে। আলহামদুলিল্লাহ। কী দারুণ একটা সময়ই না কাটছে!’
বিস্তারিত তুলে ধরে তিনি আরও লেখেন, ‘আমি অনেক কিছু দেখেছি। এমন সব অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি, যা আমাকে এমনভাবে গড়ে তুলেছে, যা আমি কখনো কল্পনাও করিনি।
সব অভিজ্ঞতা সুন্দর ছিল না- কিছু ছিল ভীষণ কষ্টের, কিছু ছিল ভাঙনের। তবু আমি প্রতিটা মুহূর্ত টিকে গেছি। আমার ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর বিশ্বাস- এই তিনই আমাকে টিকিয়ে রেখেছে।’
পোস্টে নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেছেন, ‘যেসব পরিচালক আমার ওপর ভরসা রেখেছেন, আমাকে একজন শিল্পী হিসেবে নিজেকে আবিষ্কার করার সুযোগ দিয়েছেন তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ।
আপনাদের বিশ্বাস আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল।’
তিনি আরও লেখেন, ‘আমি কৃতজ্ঞ মহান আল্লাহর কাছে এবং নিজের কাছেও- কখনো হাল না ছাড়ার জন্য। কারণ, এমন অনেক মুহূর্ত এসেছে, যখন সবকিছু ক্লান্তিকর লেগেছে, শ্বাসরুদ্ধকর মনে হয়েছে, এগিয়ে যাওয়াটাই অসম্ভব মনে হয়েছে, তবু আমি থামিনি।’
ওই পোস্টে ৪০ বছর বয়সের পর জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন বাঁধন। তার কথায়, ‘এটাই জীবন।
আর আজ আমি বলতে পারি- আমি জীবনকে ভালোবাসি। ৪০- এর পর মনে হচ্ছে, এটা যেন এক নতুন শুরু- একটা শক্তিশালী, নির্ভীক শুরু। আর আমি নিজেকে কথা দিচ্ছি- এই জীবনে আমি পুরোপুরি বাঁচব, গভীরভাবে অনুভব করব, আর প্রতিটি মুহূর্ত উপভোগ করব।’
Aminur / Aminur
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান
‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা
সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার