সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’
ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুন কিছু উপহার দিতে পছন্দ করেন। তবে এবার তিনি হাজির হলেন একেবারে ভিন্ন এক রসায়ন নিয়ে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘তুমি ছাড়া’-তে ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে সিয়ামের ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি নেটিজেনদের বেশ নজর কেড়েছে।
গানটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই নতুন জুটি। ৩ মিনিট ৬ সেকেন্ডের এই ভিডিওচিত্রটি যেন একটি পূর্ণাঙ্গ প্রেমের গল্প। যেখানে মান-অভিমান, খুনসুটি আর একে অপরের প্রতি ভালোবাসার এক গভীর অনুভূতি ফুটে উঠেছে।
ভিডিওতে দেখা যায়, সিয়াম তার চিরচেনা রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন, যা দর্শকদের মনে দোলা দিয়েছে। অন্যদিকে, কলকাতার সুস্মিতার গ্ল্যামারাস উপস্থিতি এবং সাবলীল চাহনি সিয়ামের সঙ্গে দারুণ মানিয়ে গেছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ডোলা রহমান। বরাবরের মতোই ইমরানের সুর ও সংগীতে ছিল মায়াবী এক আবেদন।
মিউজিক প্রোগ্রামিং এবং মিক্স মাস্টারের কাজটিও করেছেন ইমরান নিজেই। রিয়েল এনার্জি প্রোডাকশনের পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়