বহুমাত্রিক ব্যস্ততায় অভিনয়শিল্পী সংগীতা চৌধুরী
অভিনয় ও বাচিকশিল্পী সংগীতা চৌধুরী চুটিয়ে কাজ করছেন চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশন ও বিজ্ঞাপনচিত্রে। বর্তমানে অন্যান্য কাজের পাশাপাশি অভিনয় করছেন দীপ্ত টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক ‘পরম্পরা’ – তে। ‘দিলরুবা’ চরিত্রে ইতোমধ্যে সাড়া ফেলেছেন তিনি। সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপনচিত্রের কাজও শেষ করেছেন।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, "বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। দারুণ সময় কেটেছে। নিয়মিত শ্যুটিং করছি জাহিদুল ইসলাম জাহিদ এর প্রযোজিত ও আশীষ রায় পরিচালিত দীপ্ত টিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘পরম্পরা’র। মাঝে প্রখ্যাত চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের ‘সোজন বাদিয়ার ঘাট’ ছবির শ্যুটিং শুরু করেছি। ক্যাপিটাল ড্রামা প্রযোজিত জাকারিয়া সৌখিনের ঈদ নাটকের কাজ শেষ করেছি। গোলাম সোহরাব দোদুলের একটি ফিকশনের শ্যুটিং শেষ হয়েছে। আরও কিছু নাটকের কাজ আছে। চাঁদ রাত পর্যন্ত শ্যুটিংয়ে থাকতে হবে।"
ঈদে মুক্তি পেতে যাওয়া তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করেছেন সংগীতা। এ বিষয়ে তার ভাষ্য, "ছবিটি নিয়ে দর্শকের মাঝে অন্যরকম উৎসাহ দেখছি। নন্দিত কথাসাহিত্যিক হূমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটি দেখে দর্শক নব্বই দশকে ফিরে যাবে নিশ্চিত।"
এদিকে ‘পরম্পরা’ ধারাবাহিক নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন সংগীতা। কাজটির অভিজ্ঞতা জানিয়ে বলেন, "দারুণ অভিজ্ঞতা হচ্ছে। ‘দিলরুবা’ চরিত্রটির মাঝে কয়েকটি স্তর আছে। হুট করে বোঝা যায় না। বৃত্তের বাইরে অভিনয় উপভোগ করি। তাই চরিত্রটিতে অভিনয় ভালো লাগছে নিজের কাছে। আর দর্শক তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত দিচ্ছেন। এই ধারাবাহিকের ভিউ বলে দেয় দর্শক কীভাবে নিয়েছে। অভিনয়ের প্রশংসা শুনছি। কেউ কেউ দিলরুবা বলেও ডাকছে। দর্শকের ছোট ছোট মন্তব্য ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। ভীষণ ভালো লাগে তাদের প্রিয় হয়ে উঠলে।"
২০০৪ সাল থেকে মঞ্চে কাজ করছেন সংগীতা। সে প্রসঙ্গে তার ভাষ্য, স্বনামধন্য নির্দেশক ও অভিনেতা তারিক আনাম খানের সাহচর্যে নাট্যকেন্দ্রে যোগদান করি। প্রথম অভিনয় করি ‘প্রজাপতি’ নাটকে। এরপর একে একে আরজ চরিতামৃত,ডালিম কুমার, মৃত মানুষের ছায়া,দুই যে ছিল এক চাকর,বন্দুক যুদ্ধ-গাধার হাট, পুণ্যাহ, তীর্থযাত্রী ইত্যাদি নাটকে অভিনয় করি। বর্তমানে ‘পুণ্যাহ’ নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। নাট্যম রেপার্টরির ‘কোথায় জলে মরাল চলে’ শীগগির মঞ্চে ফের আসবে। আমার 'কস্তুরী পরম্পরা রেপার্টরির' আয়োজনে জুয়েল কবীরের রচনা ও রিবন খন্দকারের নির্দেশনায় নতুন একটি নাটকের প্রস্তুতি চলছে ধীর গতিতে। ‘প্রিয় রবীন্দ্রনাথ’ শীর্ষক নাটকটির কাহিনী বিস্তার লাভ করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আশ্রয় করে। হিসেব কষলে প্রায় দুই দশকের বেশি সময় মঞ্চের আলোয় নিজেকে খুঁজে নিয়েছি। অনেক গুণী পরিচালক,ভালো চিত্রনাট্য ও দলের সঙ্গে কাজ করেছি। আজকের সংগীতা হয়ে ওঠার পেছনে সবার অবদান রয়েছে।
আবিদ রহমান / আবিদ রহমান
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান
‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা
সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার