ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন


মোহাম্মদ নূরুজ্জামান সেলিম, পর্তুগাল photo মোহাম্মদ নূরুজ্জামান সেলিম, পর্তুগাল
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ৩:৩০

পর্তুগালের যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপি স্বাধীনতা দিবস উদযাপনের উৎসবে আলোচনা সভা,অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার  (২৬ মার্চ) বাংলাদেশ দূতাবাস পর্তুগালের রাজধানী লিসবনে আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার এর সঞ্চালনায় এবং মিসেস লায়লা মুনতাজেরী দীনা- (Counselor ) এর পরিচালনায় সভাপতিত্ব করেন মান্যবর রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। অনুষ্ঠানে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। দিনের শুরুতে রাষ্ট্রদূত এম মাহফুজুল হক দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন। 

অনুষ্ঠানে রাষ্ট্রদূত এম মাহফুজুল হক বলেন, স্বাধীনতা দেশের মুক্ত পরিবেশে মানুষের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ জাতিকে আলোর পথে এগিয়ে নিতে কাজ করছে। এই যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় বক্তব্য রাখেন পর্তুগালে বসবাস করা প্রবাসী বাংলাদেশী ,সাংবাদিক সহ বিভিন্ন পর্তুগালে বসবাস করা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ । বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশিদের জীবনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা