ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ার হাইকোর্ট

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২৬ বিকাল ৬:১৩

অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে মানহানির দুটি মামলায় মোট ৫ লাখ রিঙ্গিত (প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা) জরিমানা করেছে মালয়েশিয়ার জোহর বাহরু হাইকোর্ট।
বৃহস্পতিবার দেওয়া রায়ে বিচারিক কমিশনার নোরাদুরা হামজা বলেন, বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান এমবুন কারিসমা রিসোর্সেসের পরিচালক আর. মুথুসামি তার অভিযোগ প্রমাণিত হয়েছে। শুনানির সময় অ্যান্ডি হল আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করেননি। মুথুসামির পক্ষে আইনজীবী জি.কে. শ্রীথারণ ও চাই ই ন্গ আদালতে শুনানিতে অংশ নেন। চার বছর আগে দায়ের করা দুটি মামলা একত্রে শুনানি করা হয় এবং বাদীপক্ষের একমাত্র সাক্ষী ছিলেন মুথুসামি। রায়ের মৌখিক পর্যবেক্ষণে বিচারক বলেন, মুথুসামির বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে তুলনামূলক বেশি অঙ্কের ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
আদালত হলকে আরও ১ লাখ রিঙ্গিত মামলা খরচ পরিশোধের নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর বক্তব্য প্রকাশ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। তাকে জাতীয় পর্যায়ের পত্রিকা এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ্যে মুথুসামির কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে।
তবে মুথুসামির অভিযোগ, আদালতের নির্দেশনার পরও হল “ঝবব ুড়ঁ রহ পড়ঁৎঃ: ঐধষষ ফধৎবং ষরনবষ পষধরসধহঃ রহ উুংড়হ ভড়ৎপবফ ষধনড়ঁৎ পড়হঃৎড়াবৎংু” শিরোনামের একটি প্রতিবেদনে আবারও মানহানিকর মন্তব্য করেছেন। প্রতিবেদনটি গত ১৭ ফেব্রুয়ারি ফোকাস মালয়েশিয়ায় প্রকাশিত হয়।
মামলার নথিতে মুথুসামি দাবি করেন, হলের ইমেইল ও ফোকাস মালয়েশিয়ার প্রতিবেদনে প্রকাশিত বক্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার ভাষায়, এসব বক্তব্য ছিল “চাঞ্চল্যকর, কেলেঙ্কারিপূর্ণ, আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ”, যা তাকে অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছে এবং দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তার সুনাম ক্ষুণ্ন করেছে।

এমএসএম / এমএসএম

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত