পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু
পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন সেশন শুরুকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
এ উপলক্ষে গত ২৯ মার্চ (রবিবার) বায়তুল মুকাররম জামে মসজিদে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মুফতি মোঃ আবু সাঈদ।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা আব্দুল মালিক, মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন চৌধুরী, মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ, নূরুল আলম রানা, হাফিজ জুবায়ের আহমদ, মোহাম্মদ শাহজাহান আহমদ, মোহাম্মদ তাজ উদ্দিন, আবুল হাসনাত, সারোয়ার মিয়া, কাজী আব্দুস সাত্তার, মোঃ কাওসার মিয়া, মোঃ শিবলু, মোঃ ত্বাহা আহমেদ, আব্দুস সবুর, মোস্তফা রাজা, আবু সুফিয়ান, আসলাম হোসেন, মোঃ নওশাদ আলম, আবু হানিফ, জুবায়ের হোসেন কাজী, মঞ্জির আহমেদ দিগন্ত, মোঃ নূরুল আলম, ফখর আহমদসহ আরও অনেকে।
সভায় আলেমদ্বীনগণ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দ্বীনি জ্ঞান অর্জন এবং নতুন প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে প্রবাসে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি। তারা উল্লেখ করেন, প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের নিয়মিতভাবে মাদ্রাসায় পাঠানোর জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মুফতি মোঃ আবু সাঈদ জানিয়েছে, ৩০ মার্চ (সোমবার) থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। স্কুল ছুটির সময়কাল সকাল ১১:৩০ থেকে যোহর নামাজ পর্যন্ত ক্লাস থাকবে আর স্কুল চলাকালীন সময় সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত সময়েই ক্লাস পরিচালিত হবে।
ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো এবং মাসিক ফি ৩০ ইউরো। নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগ্রহী অভিভাবকদের দ্রুত যোগাযোগ করে সন্তানদের ভর্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রবাসে ইসলামী শিক্ষার প্রসারে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার এ উদ্যোগকে লিসবনের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন মহল ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন