ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ১১:২৩

ক্রিমিয়ায় বিমান দুর্ঘটনায় রাশিয়ার ২৯ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে (জিএমটি ১৫০০) নিয়মিত একটি ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে অনুসন্ধানকারী দল কৃষ্ণ সাগর উপকূলবর্তী পার্বত্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। 
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির ওপর বাইরে থেকে কোনো হামলার (যেমন ক্ষেপণাস্ত্র বা ড্রোন) চিহ্ন পাওয়া যায়নি। তাদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তথ্য বলছে কারিগরি বা যান্ত্রিক ত্রুটিই এই দুর্ঘটনার কারণ। ঘটনাটি তদন্তে সেনাবাহিনীর একটি বিশেষ কমিশন কাজ করছে।
এএন-২৬ মূলত ১৯৬০-এর দশকের একটি সামরিক পরিবহন বিমান। গত কয়েক দশকে এটি পণ্য ও যাত্রী পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে এই মডেলের বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে।

 

Aminur / Aminur

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ