চীনে ছুরিকাঘাতে নিহত ৫, আহত ১৫
পূর্ব চীনের এক নগরীতে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়ে ৫ জনকে হত্যা এবং ১৫ জনকে আহত করেছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এ কথা জানায়।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলেছে, সাংহাই থেকে ৪৩০ কিলোমিটার (২৭০ মাইল) পশ্চিমে আনহুই প্রদেশের আনকিংয়ের রাস্তায় শনিবার (৫ জুন) বিকালে এই ছুরি হামলা চালানো হয়।
উইবো সামাজিক নেটওয়ার্কে এক পোস্টে আনকিং পাবলিক সিকিউরিটি ব্যুরো বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং এই হামলার ঘটনার তদন্ত চলছে।
প্রসঙ্গত, চীনে প্রায়ই ছুরি হামলার ঘটনা ঘটে থাকে। যদিও দেশটিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি ব্যবস্থা রয়েছে।
গত এপ্রিল মাসে দক্ষিণ চীনের একটি নার্সারি স্কুলে ছুরিকাঘাতে ২ শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়।
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
Link Copied