তেহরানে শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা
ইরানের রাজধানী তেহরানের একটি শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বলেছেন, ১৯২০ সালে প্রতিষ্ঠিত তেহরানের চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা চালানো হয়েছে। হামলায় প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেহরানের ওই শতবর্ষী প্রতিষ্ঠানকে ‘বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম স্তম্ভ’ হিসেবে অভিহিত করে কেরমানপুর বলেছেন, এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
হামলা ক্ষতিগ্রস্ত ওই চিকিৎসা কেন্দ্রের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি। এতে দেখা যায়, ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং এর কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেছেন, পাস্তুর ইনস্টিটিউটে এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য বড় হুমকি।
হোসেন কেরমানপুর বলেন, এই ইনস্টিটিউটটি বিশ্ব স্বাস্থ্যের শতবর্ষী এক স্তম্ভ এবং আন্তর্জাতিক পাস্তুর নেটওয়ার্কের সদস্য। তিনি বলেন, পাস্তুর ইনস্টিটিউট অব ইরানের ওপর এই আগ্রাসন জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।
এর আগে কিছু দেশের রপ্তানি-নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ তালিকায় এই ইনস্টিটিউটটির নাম এসেছিল। গণবিধ্বংসী অস্ত্র সংশ্লিষ্ট কেনাকাটার আশঙ্কায় প্রতিষ্ঠানটিকে নিয়ে কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছিল।
Aminur / Aminur
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার