যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না : চীন
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান থাকলে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করে দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সতর্কবার্তা দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক ফোনালাপে ওই মন্তব্য করেন। ফোনালাপের সময় তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানান।
তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের বিষয়টি ইরান যুদ্ধেরই একটি পরোক্ষ প্রভাব এবং যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন এই জলপথ স্থিতিশীল থাকবে না।
এর আগে, গত মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তান ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের পঞ্চম সপ্তাহ চলছে; যা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। পরে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রও।
এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলজুড়ে ইসরায়েল ও মার্কিন স্বার্থ লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে।চীন শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিচ্ছে।
Aminur / Aminur
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার